জগন্নাথপুরে হোসেন শহীদ সোহরাওয়ার্দী’র মৃত্যু বার্ষিকী পালন
- Update Time : ০৯:২৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে হোসেন শহীদ সোহরাওয়ার্দী’র ৫৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা আ.লীগের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আ.লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক সুজিত কুমার রায়, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ইলিয়াস মিয়া, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, আ.লীগ নেতা নুরুল হক, আবদুল হাই, এমেল মেম্বার, সুরুজ আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুবলীগ নেতা আছকির আলী, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক ক্ষিতিশ দাস, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া ও আবদুল কদ্দুছ লিটন প্রমূখ।




























