জগন্নাথপুরে মিলাদুন্নবী উপলক্ষে জাকের পার্টির র্যালি
- Update Time : ১০:২৬:০০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সুনামগঞ্জ জেলা জাকের পার্টির উদ্যোগে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সুনামগঞ্জ জেলা জাকের পার্টির উদ্যোগে জগন্নাথপুরে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে সুনামগঞ্জ জেলা ছাত্র ফ্রন্টের উদ্যোগে আলোচনা সভায় মিলিত হয়।
সুনামগঞ্জ জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি জাহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি নজরুল ইসলাম। প্রধান বক্তার বক্তব্য রাখেন দাওয়াতি মিশনের প্রধান কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শাহিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল হক, কেন্দ্রীয় ছাত্র ফ্রন্টের সদস্য স্বপন মাহমুদ, বরিশাল বিভাগ ছাত্র ফ্রন্টের সভাপতি ফয়জুল বারী, সিলেট বিভাগ ছাত্র ফ্রন্টের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক ফয়সল আহমদ মহসিন,
সুনামগঞ্জ জেলা জাকের পার্টির সহ-সভাপতি হাজী কদর আলী ও যুগ্ম-সম্পাদক আবুল হোসেন। বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা জাকের পার্টির সভাপতি শাহজাহান চৌধুরী, সহ-সভাপতি কয়ছর মিয়া, বকুল মিয়া, সাধারণ সম্পাদক মজল কামালী, কোষাধ্যক্ষ নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ, পৌর জাকের পার্টির সভাপতি ছুরত মিয়া, সহ-সভাপতি সালামত মিয়া, সাধারণ সম্পাদক রাজু মিয়া, সাংগঠনিক সম্পাদক আবদুল হেকিম, জাকের পার্টি নেতা জুনাব আলী, জয়নাল আবেদীন, হেলন মিয়া, আবদুল কাদির, বাদশা মিয়া প্রমূখ।




























