জগন্নাথপুরে আজিম শাহের উদ্যোগে ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য র্যালি
- Update Time : ১১:৫৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে খলিফায়ে হোসেনপুরী পীর আজিম শাহ আল চিশতির উদ্যোগে বর্ণাঢ্য র্যালিতে জনতার ঢল নেমেছে।
শনিবার দুপুরে পীর আজিম শাহ আল চিশতির নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পথ সভায় মিলিত হয়।
র্যালিতে মাওলানা বশির আহমদ, ক্বারী ফজলুল হক, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা মফিজ উদ্দিন, মাওলানা আশকর আলী, মাওলানা নজরুল ইসলাম, ক্বারী আবদুল্লাহ আল মাসুদ, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, উপজেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, পৌর স্বেচ্ছাবেক লীগের সাবেক আহবায়ক ছালিক আহমদ, আবদুল্লাহ আল মামুন, জগন্নাথপুর উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, আর্শাদ মিয়া, নুরুল আলম, মানিক মিয়া, আবদুল গফুর, নাজিম উদ্দিন, ধলাই মিয়া, ময়নুল ইসলাম, আবুল হাসান, রানা মিয়া, আবুল কালাম, দিলদার হোসেন, আজিজুর রহমান সহ বিভিন্ন মসজিদ/মাদ্রাসা থেকে আসা শিক্ষক/ছাত্র, ইমাম ও সর্বস্তরের প্রায় ৩ হাজার ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ গ্রহন করেন। র্যালি শেষে মোনাজাত পরিচালনা করেন উদ্যোক্তা পীর আজিম শাহ আল চিশতি।





























