০৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে তুরস্কের অর্থে মসজিদে নববীর আদলে হচ্ছে দুটি মসজিদ

  • Update Time : ০৭:১৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: মসজিদে নববীর আদলে তুরস্ক সরকারের অর্থায়নে পুন:নির্মিত হবে সিলেট নগরীর নয়াসড়ক ও শেখঘাট জামে মসজিদ। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে তুরস্ক সরকার ঐতিহ্যবাহী মসজিদ দুইটির পুন:নির্মাণের উদ্যোগ গ্রহন করে। এ লক্ষে বৃহস্পতিবার সকালে মসজিদ দুইটির স্থান পরিদর্শন করেছেন তুরস্কের একটি প্রতিনিধি দল। পরিদর্শনে আসা তুরস্কের এ প্রতিনিধি দলের প্রধান ঢাকাস্থ তুরস্ক হাইকমিশনের ডেপুটি কো-অর্ডিনেটর শরীফাহ উস্তুর জানান, তুরস্কের প্রকৌশলীদের সহযোগিতায়, তাদের নিজস্ব নকশায় ও নিজস্ব মিস্ত্রি দিয়ে নির্মান করা হবে এই মসজিদ দুটি। সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, তুরস্ক সরকারের অর্থায়নে এটিই হবে বাংলাদেশের প্রথম কোন মসজিদ নির্মাণ। পুন:নির্মাণের পর মসজিদ দুইটিতে পুরুষের পাশাপাশি নারী মুসল্লীরা স্বাচ্ছন্দ্যে ইবাদত বন্দেগি করতে পারবেন। এছাড়া দৃষ্টিনন্দন মসজিদগুলো পুন:নির্মাণ কাজ শেষ হলে সবার নজর কাড়বে বলেও মেয়র আশাপ্রকাশ করেন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী আরো জানান, সিলেট নগরীর পুরনো মসজিদ হিসেবে নয়াসড়সক ও শেখঘাট জামে মসজিদ পুন:নির্মাণে সহায়তার জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে তুরস্ক সরকারের কাছে চিঠি লিখা হয়েছিল। তুরস্কের মসজিদের দৃষ্টিনন্দন নকশা ও পরিকল্পনা দিয়ে তাদেরকে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে লেখা চিঠির জবাবে দুই সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার মসজিদ দুইটি পরিদর্শন করে গেছেন। এদিকে, পরিদর্শন শেষে তুরস্ক প্রতিনিধি দলের প্রধান ঢাকাস্থ তুরস্ক হাইকমিশনের ডেপুটি কো-অর্ডিনেটর শরীফাহ উস্তুর জানান, ‘আমরা মসজিদ দুইটি দেখে গেলাম। কিভাবে মসজিদ দুইটি পুন:নির্মাণ করা যায়, সেটা পরে নির্ধারণ করা হবে।
প্রতিনিধি দলের অন্য সদস্য হচ্ছেন তুরস্ক হাইকমিশনের ডেপুটি কো-অর্ডিনেটরের সহকারী কাজী আওয়াল হোসাইন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, কাউন্সিলর আবদুল মুহিত জাবেদ, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রকৌশলী আলী আকবর, শামছুল ইসলাম সহ সিসিকের উর্ধতন কর্মকর্তা , মসজিদ কমিঠির সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে নগর ভবনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে বৈঠক করেন সফররত তুরস্কের প্রতিনিধি দল। এসময় নগরীর উন্নয়নমূলক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে তুরস্কের অর্থে মসজিদে নববীর আদলে হচ্ছে দুটি মসজিদ

Update Time : ০৭:১৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭