০৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে গ্লাস ভেঙে ওয়ালটন শো-রুমের ভেতরে ইজিবাইক, আহত ২

  • Update Time : ০৯:২৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারের ওয়ালটন শো-রুমের গ্লাস ভেঙে একটি ইজিবাইক (টমটম) ভেতরে ঢুকে পড়েছে। এতে সাংবাদিক সহ ২ জন আহত হন।

জানাগেছে, বুধবার রাত সাড়ে ৭টার দিকে স্থানীয় পৌর পয়েন্টে অবস্থিত ওয়ালটন শো-রুমের দরজার থাই গ্লাস ভেঙে একটি দ্রুতগামী ইজিবাইক ভেতরে ঢুকে পড়ে। এ সময় দোকানের ভেতরে থাকা সাংবাদিক হুমায়ূন কবির ও প্রতিষ্ঠানের পরিচালকদের মধ্যে মাহিন মিয়া আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এতে গ্লাস সহ অন্যান্য মালপত্র ভাংচুরের ঘটনায় প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানের পরিচালক জামাল উদ্দিন বেলাল ও ওয়ালি উল্লাহ জানান। এ খবর ছড়িয়ে পড়লে কৌতুহলি জনতা ভীড় জমান। সড়ক থেকে দুরে অবস্থিত এবং অনেক শক্তিশালী গ্লাস ভেঙে ছোট একটি টমটম গাড়ি ওয়ালটনে ঢুকে পড়ার ঘটনাটি খুবই দুঃখজনক ও অদক্ষ চালকের গাফিলাতি বলে অনেকে মন্তব্য করেন।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে গ্লাস ভেঙে ওয়ালটন শো-রুমের ভেতরে ইজিবাইক, আহত ২

Update Time : ০৯:২৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭