০৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মন্দিরের বিদ্যুৎ অন্যত্র বিক্রির অভিযোগ
- Update Time : ০৮:০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০১৭
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মন্দিরের নামে বরাদ্দকৃত সরকারি সৌর বিদ্যুৎ প্যানেল অন্যত্র বিক্রির অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের শ্রী শ্রী শ্বশ্মান কালী মন্দিরের নামে বরাদ্দকৃত সরকারি বিনামূল্যের সৌর বিদ্যুৎ প্যানেল স্থানীয় ইউপি সদস্য রিতা রাণী দেব একই গ্রামের দিলিপ দাসের কাছে ৪ হাজার ৮শ টাকায় বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত ২৭ নভেম্বর গ্রামের অবিনাশ সূত্রধর নামের এক ব্যক্তি মন্দিরের পক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।





























