০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ভাষণ দান প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ায় ‘মুগ্ধকে’ জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন

  • Update Time : ০৭:৩২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি অর্জন করায় গত ২৫ নভেম্বর সারা দেশ ব্যাপী আনন্দ শোভাযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠান উদযাপিত হয়। এসব অনুষ্ঠানের অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকারি জুবেলী উচ্চ বিদ্যালয় মাঠে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ দান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় সরকারি জুবেলী উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র পারিজাত পুরকায়স্থ মুগ্ধ অংশ গ্রহন করে তৃতীয় স্থান অর্জন করেছে। এ সময় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে প্রতিযোগি ছাত্র পারিজাত পুরকায়স্থ মুগ্ধ এর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো.সাবিরুল ইসলাম।

সরকারি জুবেলী উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্র পারিজাত পুরকায়স্থ মুগ্ধ জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সচিব প্রবীন রঞ্জন পুরকায়স্থ এবং ছাতক উপজেলার ঝামক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হিমাংকরী তালুকদার এর একমাত্র পুত্র সন্তান। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দান প্রতিযোগিতায় অংশ নিয়ে সরকারি জুবেলী উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্র পারিজাত পুরকায়স্থ মুগ্ধ তৃতীয় স্থান লাভ করায় তাঁর বাবা-মা ও আত্মীয়-স্বজন সকলের কাছে আশির্বাদ প্রার্থনা করেছেন।

এদিকে-জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সচিব প্রবীন রঞ্জন পুরকায়স্থ এর সুযোগ্য পুত্র সরকারি জুবেলী উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির মেধাবী ছাত্র পারিজাত পুরকায়স্থ মুগ্ধ জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দান প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জন করায় তাঁর সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসকাব নেতৃবৃন্দ। তাঁকে অভিনন্দন জানিয়ে ২৮ নভেম্বর সোমবার বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসকাবের পক্ষে প্রেসকাব সভাপতি ডা.নয়ন রায় ও সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বঙ্গবন্ধুর ভাষণ দান প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ায় ‘মুগ্ধকে’ জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন

Update Time : ০৭:৩২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭