১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে তালামীযের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • Update Time : ০৯:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) প্রতিষ্ঠিত বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঈদে মীলাদুন্নবী (সা.) র‌্যালি বাস্তবায়ন কমিটি সিলেট, প্রতিবারের ন্যায় এবারও ১২ডিসেম্বর শুক্রবার সিলেট নগরীতে মুবারক র‌্যালি বের করবে। র‌্যালীকে কেন্দ্র করে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলে রাসুল প্রেমিক জনতার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। র‌্যালীকে সফল করার লক্ষ্যে র‌্যালি বাস্তবায়ন কমিটির সফর কর্মসূচি অব্যাহত রয়েছে। কমিটির আহবায়ক, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক অহাফিজ কাওছার আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার এমএইচ স্কুল অব এক্সেলেন্সের প্রিন্সিপাল মাওলানা গোফরান আহমদ চৌধুরী সাথে মতবিনিময় করেন। এবং টিলাগড় আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসা সফর করেন।

এছাড়াও দিনব্যাপী সফরে প্রতিনিধি দল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুশীল সমাজ, ব্যবসায়ী, রাজনৈতিক ও সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে পৃথক পৃথক মতবিনিময় হয়। প্রতিনিধি দলে সফর সঙ্গী হিসেবে ছিলেন তালামীযে ইসলামিয়ার সিলেট মহানগরী সাধারণ সম্পাদক আহমদ শরীফ, সাংগঠনিক সম্পাদক আরিফ আহমদ, অর্থ সম্পাদক শেখ মনোয়ার হোসেন, সহ অফিস সম্পাদক আতিকুর রহমান শাকের। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে তালামীযের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Update Time : ০৯:৪৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭