জগন্নাথপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে সংবর্ধনা
- Update Time : ০৮:৫১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জগন্নাথপুর সদর বাজারের মাদ্রাসা পয়েন্ট এলাকায় একটি ভবনে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে কমিটির অন্যতম সদস্য হাজী আকমল হোসেনের পবিত্র ওমরা হজ্ব পালন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ছালিক আহমদ পীরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাখেন, উপজেলা আ.লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, উপজেলা হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ নেতা হাজী আকমল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হোসাইন আহমদ টিটু, মকসুদুল হক, সাদেকুর রহমান ছাদ, সুদিন কুমার দাস, কবির মিয়া, সাইফুল ইসলাম, মোতাহার আলী নুনু, জাহাঙ্গীর আলম, সেবক চন্দ্র বিশ্বাস, জয়নুল আহমদ কোরেশী, কয়েস মিয়া, আক্তার হোসেন, ছাত্রলীগ নেতা শাহিন মিয়া, জুনেদ আহমদ, মুহিন আহমদ প্রমূখ।




























