জগন্নাথপুরে তালামীযে ইসলামিয়ার অালোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
- Update Time : ১০:৪৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেছেন, ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন কোন নব আবিষ্কৃত বিষয় নয়, স্বয়ং রাসূল (সা.) নিজ গৌরবোজ্জ্বল বংশ মর্যাদা ও জন্মবৃত্তান্ত আলোচনা করেছেন । যুগ যুগ ধরে হকপন্থিদের মধ্যে এর চর্চা বিদ্যমান। এখনো বিশ্বের বিভিন্ন দেশে তা যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। তিনি আরো বলেন, মীলাদুন্নবী উদযাপন এমন একটি বিষয় যা হুব্বে রাসূল প্রদর্শনের অন্যতম একটি মাধ্যম। রবিবার (২৬ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় সুনামগঞ্জের জগন্নাথপুরে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর ( পূর্ব-পশ্চিম) উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র্যালি পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র উপদেষ্টা কমিটির সদস্য অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দীন । প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ।
পৃথক অধিবেশনে জগন্নাথপুর পূর্ব উপজেলা সভাপতি নাছির উদ্দীন ও পশ্চিম উপজেলা সভাপতি হাফিজ জালাল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবের হোসেন ও ছালেহ আহমদ ছালিক’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সদস্য মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সিলেট মহানগর তালামীযের সভাপতি এনাম উদ্দিন আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, সিলেট মহানগর সহ-সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, হবিগঞ্জ জেলা আল ইসলাহ’র প্রচার সম্পাদক আব্দুল হান্নান সিদ্দিকী, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা আজমল হোসেন জামি, সহ-সভাপতি সাইফুল ইসলাম, আবু আইয়ুব আনসারী, সুনামগঞ্জ জেলা তালামীযের সাবেক সভাপতি শিহাব উদ্দীন, সাবেক সহ-সভাপতি নুর উদ্দীন, সিলেট জেলা তালামীযের সাবেক সভাপতি নিজাম উদ্দীন জালালী, সুনামগঞ্জ জেলা তালামীযের সহ-সভাপতি আলী মোহাম্মদ ইউসুফ, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শাহীন আলম, লতিফিয়া ক্বারী সোসাইটি জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মুফতি গিয়াস উদ্দীন, উপজেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক মহি উদ্দীন এমরান, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড জগন্নাথপুর উপজেলা সভাপতি হাফিজ মোস্তাক হোসেন, সাধারণ সম্পাদক হাফিজ ক্বারী নুরুল হক, সুনামগনজ জেলা সহ-সাধারণ সম্পাদক আব্দুল গণি সোহাগ, সদস্য আবু তাহের, জগন্নাথপুর পৌর আল ইসলাহর সভাপতি মাওলানা নূরুল হক, সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হুসেন, প্রচার সম্পাদক নূরুল ইসলাম তারেক ও উপজেলা তালামীযের সাবেক সভাপতি বদর উদ্দীন আল-আমিন। আলোচনা সভা শেষে দুপুর ১২ টায় এক বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি




























