বালাগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, গুলিতে আহত ২
- Update Time : ০৪:১৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: সিলেটের বালাগঞ্জের একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের আনরপুর গ্রামের মনু মিয়া ও জিলন আহমদের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে সোনার গয়না ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের গুলিতে অাহত হয়েছেন ২ জন। ডাকাতের গুলিতে আহত হন এনায়েতুর রহমান রাজু ও নাজমা বেগম। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে ১০-১২ জন মুখোশ পরা সশস্ত্র ডাকাত দল বাড়ির পেছনের দরজা ভেঙ্গে বসত ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে গয়না ও মালামাল লুট করে। ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ও স্বজনরা ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করলে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিবেশী এনায়েতুর রহমান রাজু ও বাড়ির গৃহকর্তা মনু মিয়ার স্ত্রী। আহত দুজনকে আশংকাজনক অবস্থায় রাত পৌনে ৪টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আনোয়ার পুর গ্রামের বাসিন্দা গেদা মিয়া বলেন, ডাকাতদের ধরার চেষ্টা করলে তারা গুলি করতে থাকে। এতে দুই জনের শরীরে গুলি লাগে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার অনেক পরে পুলিশ এসেছে।




























