০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মাদক থেকে ফিরে আসাদের ফুলের তোড়া দিয়ে বরণ করলেন প্রতিমন্ত্রী

  • Update Time : ০৮:১৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :: সুনামগগঞ্জের জগন্নাথপুরে ৮ জন মাদক ব্যবসায়ী ও আসক্ত সেবীরা মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসায় তাদেরকে অভিনন্দন জানিয়ে ফুলের তোড়া দিয়ে বরণ করলেন প্রতিমন্ত্রী এমএ মান্নান।
শনিবার স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে কমিউনিটি পুলিশং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আনুষ্ঠানিক ভাবে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ও আসক্ত সেবী ইলিয়াছ মিয়া, তুরন মিয়া, মিঠু মিয়া সহ ৮ জন নারী-পুরুষ মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসায়, তাদেরকে প্রতিমন্ত্রী সহ অতিথিবৃন্দ ফুলের তোড়া দিয়ে বরণ করেন। সভায় মাদক ব্যবসায়ীরা আর মাদক জীবন চায় না বলে প্রতিশ্রুতি দিলে উপস্থিত জনতাও তাদেরকে স্বাগত জানান। জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরীর উদ্যোগে এসব মাদক ব্যবসায়ীদের মানসিক কাউন্সিলিং এর মাধ্যমে মাদক থেকে স্বাভাবিক জীবনে ফিরে আনা হয়। এ সময় ফিরে আসা মাদক ব্যবসায়ীদের মধ্যে মিঠু মিয়া মাদক বিরোধী একটি গান পরিবেশন করলে করতালি দিয়ে অভিনন্দন জানান জনতা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে মাদক থেকে ফিরে আসাদের ফুলের তোড়া দিয়ে বরণ করলেন প্রতিমন্ত্রী

Update Time : ০৮:১৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭