০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বনাথে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- Update Time : ০৩:৪৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বিশ্বনাথে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা কৃষি অফিস আয়োজিত সার ও বীজ বিতরণ উপলক্ষে পরিষদের বিআরডিবি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার আলীনূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম তালুকদার প্রমুখ।
এসময় উপজেলার সরিষা ৩৫০ জন কৃষক, ভুট্রা ৪০জন কৃষক, গ্রীষ্মকালিন ১৫জন কৃষক, বিটি বেগুন ১জন কৃষক, ডিএপি ২০ কেজি, এপি ১০ কেজি সার বিতরণ করা হয়।





























