০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
- Update Time : ০৬:২৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বুধবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে এক
সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
বিজ্ঞপ্তিতে বলা হয়- বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এছাড়া, বিজ্ঞপ্তিতে আগামী ২৫ অক্টোবরের মধ্যে সিলেট জেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পদ প্রত্যাশীদের ‘জীবন বৃত্তান্ত’ জমা দেওয়ার আহবান জানানো হয়েছে।





























