১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

  • Update Time : ০৭:৫৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অবৈধভাবে দখল করা রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে জগন্নাথপুর বাজারের কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন উদ্দিন। এ সময় জগন্নাথপুর থানার এসআই মোস্তাফিজুর রহমান অভিযানে সহযোগিতা করেন। অভিযান সূত্রে জানা যায়, জগন্নাথপুর পৌর পয়েন্ট ও বাজার এলাকায় যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয়রা জানান, জগন্নাথপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে দোকানপাট বসানোর কারণে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক সময় চলাচলের পথে পথচারীদের একে অপরের সঙ্গে ধাক্কা লাগার ঘটনাও ঘটে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকলে অবৈধ দখল ও দোকানপাটের প্রবণতা কমবে। এতে সাধারণ মানুষের চলাচল আরও নির্বিঘ্ন হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

Update Time : ০৭:৫৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬