০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

  • Update Time : ০৭:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়ার (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা মডেল মসজিদের হলরুমে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমএ মুকিত, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় প্রশিক্ষনার্থীদের মধ্যে তথ্য সংগ্রহ কাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত ট্যাব বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

Update Time : ০৭:৪৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬