০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি প্রদান সম্পন্ন

  • Update Time : ০৬:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাউন্নয়ন, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন “সে ফাউন্ডেশনের”-এর উদ্যোগে ২১ তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি মেধাবৃত্তি ২০২৬- এর মনোনীত বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর উপজেলার ৬৮ নং শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সে ফাউন্ডেশনের অন‍্যতম উপদেষ্টা আলাউদ্দিন আহমাদের তত্ত্বাবধানে ও উপ-পরিচালক (অর্থ) ইয়ামিন আহমদ আদিলের পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন- শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম, শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি- সমাজকর্মী আবুল কাশেম, শিক্ষানুরাগী ও ৭৭ নং জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল আহমদ খান টুনু, সে ফাউন্ডেশনের সদস্য আবিরুজ্জামান খান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আতিকুর রহমান কামালী, মীরপুর মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল অদুদ প্রমুখ। বৃত্তি বিতরণ শেষে বক্তারা বলেন, সে ফাউন্ডেশনের এই বৃত্তি শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি বৃত্তি- আজ থেকে প্রায় ২০ বছর পূর্বে এ সংগঠনের নির্বাহী পরিচালক ও সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রহমান এটি প্রবর্তন করেছিলেন। দেখতে দেখতে আজ ২১বছরে পা দিয়েছে, প্রতিবছর সে ফাউন্ডেশনের সকল সদস‍্য ও তাদের পরিবারের আর্থিক অনুদানে এ বৃত্তি নিয়মিত প্রদান করা হচ্ছে। সে ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাইমারি বৃত্তি- বিতরণের কারণে শিক্ষার্থীদের মাঝে মেধার বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হচ্ছে। এতে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও উৎসাহ দান যথাযথ ভাবে হচ্ছে। আলোচকবৃন্দ আরো বলেন, প্রাথমিক শিক্ষা হলো শিক্ষার মূল ভিত্তি। এই স্তরে এরকম বৃত্তি পাওয়ার মাধ্যমে শিক্ষার্থীরা পরবর্তী ধাপগুলোতে ভালো করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে ওঠে। প্রতিবছর এরকম বৃত্তির আয়োজনের জন‍্য উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ “সে ফাউন্ডেশনের“ সদস‍্য / ট্রাস্টি/ উপদেষ্টা / পরিচালক/ উপ-পরিচালক সহ আয়োজনকারীদের ধন‍্যবাদ জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে ২১তম শাহ আশরাফুন্নেছা কামালী স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি প্রদান সম্পন্ন

Update Time : ০৬:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬