০৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার, ২ ভিকটিম উদ্ধার

  • Update Time : ০৫:৪৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: পুলিশের বিশেষ অভিযানে মানব পাচার চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে সিলেটের কানাইঘাটে। এ সময় পাচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে আসা ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো সাউদগ্রামের ফারুক আহমদের ছেলে মিজান উদ্দিন (২৮)। পুলিশ সূত্রে জানা যায়, আসামীসহ পলাতক মানব পাচার চক্রের সদস্যরা ভিকটিমদের ভালো কাজের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জ এলাকা থেকে কানাইঘাট থানাধীন ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মঙ্গলপুর সাকিনের লোভাছড়া চা বাগানস্থ কুট চাকমার বাড়ির সামনে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে আসে। ঘটনার সংবাদ পেয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের দিক-নির্দেশনায় এসআই (নিঃ) সুব্রত চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মঙ্গলপুর লোভাছড়া চা বাগান এলাকা থেকে ভিকটিমদের উদ্ধার এবং আসামী মিজান উদ্দিনকে বুধবার রাতে গ্রেফতার করেন। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত মানব পাচার চক্রের অপর সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার, ২ ভিকটিম উদ্ধার

Update Time : ০৫:৪৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬