জগন্নাথপুরে শেখ আব্দুর রাজ্জাক জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা
- Update Time : ১২:০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আউদত গ্রামে শেখ আব্দুর রাজ্জাক জামে মসজিদের ১১ সদস্যবিশিষ্ট নতুন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৭টায় আউদত গ্রামে মসজিদ পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।সনবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে শেখ এম এ হারুন, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খান, মোতাওয়াল্লি হিসেবে মোঃ ফয়জল হক এবং কোষাধ্যক্ষ হিসেবে সাদিকুল হক শাহজাহান দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মোঃ শহীদ আহমদ, মোঃ জুবায়ের আহমদ, মোঃ সাকির খান, মোঃ মনর খান, মোঃ আনহার মিয়া, মোঃ হুমায়ূন খান ও আঃ আবু বক্কর। এদিকে, শেখ আব্দুর রাজ্জাক জামে মসজিদের নবগঠিত পরিচালনা কমিটির দায়িত্বশীল ও সদস্যদের বিভিন্ন মহলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।




























