জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৫
- Update Time : ০৯:৪৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর), সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মুতিউর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের চন্দিহেদায়েদপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পীরেরগাঁও গ্রামের চন্দিহেদায়েদপুর এলাকার মৃত আব্দুল বারিকের ছেলে মুতিউর রহমানের সঙ্গে একই এলাকার মৃত আছির উদ্দিনের ছেলে কাশেমের গোষ্ঠীগত বিরোধ চলে আসছিল। এরই জেরে কাশেম ও তাঁর লোকজনের হামলায় সুলফির আঘাতে মুতিউর রহমান নিহত হন বলে জানা গেছে। খবর পেয়ে জগন্নাথপুর থানার চার্জ ইনচার্জ (ওসি) এসআই নূর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় অভিযান চালিয়ে জড়িত থাকার অভিযোগে কাশেম নামে একজনকে আটক করেছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে থানা পুলিশ জানিয়েছে। এদিকে, হামলায় আহতরা হলেন নিহত মুতিউর রহমানের বড় ভাই আতাউর রহমান (৫৫), সিরাই মিয়া (৩৫), হাবিবুর রহমান (২২), শাহিনুর রহমান (২৫) ও মুজিবুর রহমান (৩৫)। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।



























