১২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের নিয়ে ভূমি বিষয়ক কমশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Update Time : ১১:৪২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা হলরুমে শিক্ষার্থীদের উপস্থিতিতে ভূমি বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান নবীগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, হীরা মিয়া গার্লস হাই স্কুল, তিমিরপুর দারুল উলুম হিকমাহ মাদ্রাসা এবং হোমল্যান্ড আইডিয়াল স্কুলের মোট ৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। ​কর্মশালায় ভূমি সেবা, ভূমির মালিকানা ও স্বত্ব সংক্রান্ত মৌলিক বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ​প্রতিযোগিতা শেষে ৫০ জন অংশগ্রহণকারীর মধ্য থেকে সেরা ১০ জন বিজয়ীকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও পুরস্কার তুলে দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) অনিরুদ্ধ দেব রায়, উপজেলার শিক্ষা একাডেমি সুপারভাইজার শাহনাজ পারভীন ও পজিব প কমকর্তা সাকিল আহমেদ। ​পুরস্কার বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই ভূমি সংক্রান্ত আইন ও সেবা বিষয়ে সচেতন হলে ভবিষ্যতে জটিলতা কমবে এবং তারা সঠিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।” অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদ্যালয়সমূহের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শিক্ষার্থীদের নিয়ে ভূমি বিষয়ক কমশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Update Time : ১১:৪২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬