০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পর্নোগ্রাফি মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

  • Update Time : ০৮:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ১২ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় এক আসামিকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ।

জগন্নাথপুর থানা পুলিশের এসআই মো. সাব্বির হোসেনের নেতৃত্বে এবং পিএসআই জিসান আহমদের সহযোগিতায় পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কক্সবাজার সদর থানার একটি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আব্দুল আজিজ (২৪) কক্সবাজার জেলার উখিয়া থানার মধ্যম ফারির বিল গ্রামের ফুরকানের ছেলে। তিনি জগন্নাথপুর থানার মামলা নং-৭, তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-১৫৬-এর এজাহারনামীয় আসামি। মামলাটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২) ও ৮(৩) ধারায় দায়ের করা হয়েছে।

জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর রোববার (১৮ অক্টোবর) বিকেলে আসামী আব্দুল আজিজকে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে পর্নোগ্রাফি মামলার আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

Update Time : ০৮:০১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬