০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১০

  • Update Time : ০৭:৩২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ১০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার সৈয়দপুর বাজারসংলগ্ন জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজন নারী ও ছয়জন পুরুষ রয়েছেন। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী গ্রিন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১১০৮) জালালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বালুবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১২-২৬৪২) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের চালক ও যাত্রীসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ১০

Update Time : ০৭:৩২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬