০১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে হামলায় নিহত নাজিম উদ্দিনের জানাজা সম্পন্ন

  • Update Time : ১২:৪৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বসতবাড়ির জায়গা-জমি নিয়ে পূর্ববিরোধের জেরে ছোট বোনের বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে হামলায় নিহত নাজিম উদ্দিনের (৪৫) জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর বাস টার্মিনাল জামে মসজিদের মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নিহত নাজিম উদ্দিন লুদরপুর (লম্বা হাটি) গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। জানাজার নামাজে ইমামতি করেন নিহতের ফুফাতো ভাই মাওলানা আনহার আহমদ রাফি। জানাজায় বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল কাইয়ুম মোশাহিদ, জামায়াত নেতা মাওলানা লুতফুর রহমান, জমিয়ত নেতা মাওলানা হাসমত উল্লাহ খান, খেলায়ত মজলিস নেতা মাওলানা সোহেল আহমদ চুনু, অধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুর রহমান, বিএনপি নেতা এম এম সুহেল, লুদরপুর গ্রামের সমাজসেবক আব্দুস সালাম, বিএনপি নেতা শাহিন মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জগন্নাথপুর পৌর এলাকার লুদরপুর (লম্বা হাটি) গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে নাজিম উদ্দিনের সঙ্গে একই বাড়ির মৃত মাশুক মিয়ার ছেলে মাসুম আহমদ ও তাঁর ভাইদের বসতবাড়ির জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে ছোট বোনের বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টার দিকে মাসুম আহমদ ও তাঁর ভাইয়েরা দেশীয় অস্ত্র নিয়ে নাজিম উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই নাজিম উদ্দিনের মৃত্যু হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে হামলায় নিহত নাজিম উদ্দিনের জানাজা সম্পন্ন

Update Time : ১২:৪৫:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬