০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কানাইঘাটে গাজী বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফ

  • Update Time : ০৮:৫২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কানাইঘাটবাসীর প্রাণের দাবি, জরাজীর্ণ গাজী বোরহান উদ্দিন সড়কের ৩০ কিলোমিটার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজাগঞ্জ ইউনিয়নের দাওয়াদারী গ্রাম সংলগ্ন স্থানে সড়কটির উন্নয়ন কাজের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে কানাইঘাট পৌরসভার নন্দিরাই বাইপাস পয়েন্ট থেকে রাজাগঞ্জ পর্যন্ত এই সড়ক সংস্কারের কাজ শুরু হলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিগত ১৭ বছরে এই জরাজীর্ণ সড়কটির কোনো উন্নয়ন করেনি পূর্বের সরকার। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আমরা কানাইঘাটবাসীকে কথা দিয়েছিলাম এই সড়কের উন্নয়ন করা হবে, আজ আমরা তা বাস্তবে পরিণত করলাম। মন্ত্রী ঠিকাদারি প্রতিষ্ঠানের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা দিয়ে বলেন, কাজের গুণগত মান কোনোভাবেই যেন ক্ষুণ্ণ না হয়। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি তিনি আহ্বান জানান, যেন এই উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সার্বক্ষণিক তদারকি করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাজাগঞ্জ ইউনিয়নবাসীর উদ্যোগে স্থানীয় শাহী ঈদগাহ মাঠে মন্ত্রীকে এক বিশাল সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় মন্ত্রী আরও বলেন, বৃহত্তর সিলেটের উন্নয়নের ব্যাপারে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক। কানাইঘাট ও রাজাগঞ্জ এলাকার সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস, জেলা বিএনপির উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছলসহ স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দীর্ঘদিন পর গুরুত্বপূর্ণ এই সড়কের উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও উৎসবের আমেজ দেখা দিয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

কানাইঘাটে গাজী বোরহান উদ্দিন সড়কের সংস্কার কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফ

Update Time : ০৮:৫২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬