১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বসতবাড়ির রাস্তার ওপর গোয়ালঘর নির্মাণ, চলাচলে বাধার অভিযোগ

  • Update Time : ০৯:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর বসতবাড়ির রাস্তার ওপর গোয়ালঘর নির্মাণ করে চলাচলে বাধা সৃষ্টি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসী শাহ কনা মিয়া পুলিশ-প্রশাসনের কাছে নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা চেয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পাটলী ইউনিয়নের চানপুর (ফকির বাড়ি) গ্রামে। জানা গেছে, চানপুর (ফকির বাড়ি) গ্রামের মৃত শাহ ফজলুর রহমানের ছেলে প্রবাসী শাহ কনা মিয়ার বসতবাড়ির রাস্তার ওপর একই বাড়ির তার চাচা মৃত শাহ আম্বর আলীর ছেলে দুদু মিয়া ও রুপা গং গোয়ালঘর নির্মাণ করে চলাচলে বাধা সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন কনা মিয়া। প্রবাসী শাহ কনা মিয়া জানান, তিনি দেশের বাইরে থাকেন এবং বাড়িতে বর্তমানে তার স্ত্রী রয়েছেন। তিনি প্রবাসে থাকার সুযোগে তার বসতবাড়ির রাস্তার ওপর গোয়ালঘর নির্মাণ করে চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও অভিযোগ করেন, তার ছাড়া বাড়ি থেকেও সম্প্রতি ১৬টি বড় গাছ কেটে বিক্রি করা হয়েছে। এ ঘটনায় প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার অভিযোগে আদালতে একটি মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি। প্রবাসী কনা মিয়া বলেন, তিনি একজন প্রবাসী। বাড়িতে তার স্ত্রী একা থাকেন। বসতবাড়ির রাস্তার ওপর গোয়ালঘর নির্মাণ করে চলাচলে বাধা সৃষ্টি করায় তিনি উদ্বিগ্ন। এ অবস্থায় নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ-প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে বসতবাড়ির রাস্তার ওপর গোয়ালঘর নির্মাণ, চলাচলে বাধার অভিযোগ

Update Time : ০৯:৫১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬