১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে আ. লীগ নেতা ও সাবেক পিপি রুমেন গ্রেফতার

  • Update Time : ০৯:৪২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জে সন্ত্রাস দমন আইনের একটি মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৮ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর থানায় দায়ের করা সন্ত্রাস দমন আইনের একটি মামলায় (মামলা নং-৩৪) এজাহারভুক্ত আসামি হিসেবে অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির জানান, অ্যাডভোকেট রুমেন উক্ত মামলায় হাজিরা দেওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার বিকেলে আদালতে এসেছিলেন। হাজিরা না দিয়ে তিনি আইনজীবী সমিতির কার্যালয়ে সহকর্মীদের সঙ্গে অবস্থান করছিলেন। এ সময় পুলিশ বিষয়টি টের পেয়ে সমিতির আশপাশে অবস্থান নিলে এক পর্যায়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যান্য আইনজীবীরা নিরাপত্তার স্বার্থে তাকে সঙ্গে নিয়ে সুনামগঞ্জ সদর থানায় যান এবং পুলিশের কাছে সোপর্দ করেন।

উল্লেখ্য যে, আটক অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাকে আটকের বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে আ. লীগ নেতা ও সাবেক পিপি রুমেন গ্রেফতার

Update Time : ০৯:৪২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬