০৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযান আসামী গ্রেফতার- ৫
- Update Time : ০৪:৫৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলামের নির্দেশে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক ৫ আসামি গ্রেফতার করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার এসআই মোঃ নুর হোসেন, এসআই মোঃ মতিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের সুরুক মিয়ার ছেলে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জাকারিয়া (২৬), তারেক মিয়া (৪৫), কিবরিয়া (২৩), মৃত এলকাছ মিয়ার ছেলে সুরুক মিয়া (৬০), সুরুক মিয়ার ছেলে নুনু মিয়া (২৯)-কে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক ৫ আসামীকে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।




























