১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতিমুক্ত সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে- মাওঃ এমরান আলম

  • Update Time : ০৩:৩০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগরীর ১৪ ও ১৫নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল শনিবার (১২ সেপ্টেম্বর) বাদ মাগরিব লালদিঘীরপারস্থ কার্যালয়ে ১৫নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বি.কে.এম) সিলেট মহানগর শাখার সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম, বিশেষ অতিথি মহানগর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বি.কে.এম ১৪নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ আব্দুল করিম মল্লিক, সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল আলম, ১৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক এমাদ উদ্দিন রাজু, মুহাম্মদ মাসুক আহমদ, হাবিবুর রহমান, আজিজুর রহমান, আব্দুস সত্তার, মুহাম্মদ বাবুল মিয়া প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। একটি স্বাধীন ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে জনগণের অংশগ্রহণই সর্বাধিক গুরুত্বপূর্ণ। দেশের সামগ্রিক উন্নতির জন্য সুশাসন, সততা ও নৈতিকতার ভিত্তি শক্তিশালী করা প্রয়োজন। তিনি বলেন, জনগণের ঐক্য, মূল্যবোধ ও শান্তিপূর্ণ প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে একটি সুসংহত, ন্যায়ভিত্তিক ও স্থিতিশীল রাষ্ট্র গঠন সম্ভব। দেশের সার্বিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি আরও বলেন, বি.কে.এম দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তাই হেকমতের মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ মানুষে কাছে পৌছে দিয়ে সংগঠনের দাওয়াতি কার্যক্রম আরও জোরদার করতে হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

দুর্নীতিমুক্ত সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে- মাওঃ এমরান আলম

Update Time : ০৩:৩০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬