০৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার বার্ষিক অধিবেশন সম্পন্ন

  • Update Time : ০৩:১৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / ২৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার বার্ষিক শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সুনামগঞ্জ পৌর বিপণীর একটি হলরুমে অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিন। সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব ডা. এ এ তাওসিফ। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন জেলা সহ-সভাপতি মাওলানা খলিল আহমদ। অধিবেশনে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, মাওলানা ছদরুল আমীন, মাওলানা আকিক হোসাইন, মো. মোস্তফা কামাল এবং সহ-সাধারণ সম্পাদক মাওলানা আখতার হুসাইন আতিক। শুরা অধিবেশনে উপজেলা ও পৌর শাখার রিপোর্ট উপস্থাপন ও পর্যালোচনা, জেলা রিপোর্ট পর্যালোচনা, ত্রৈমাসিক পরিকল্পনা গ্রহণ, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শুয়াইবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, অফিস সম্পাদক মাওলানা আলী খান, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার সভাপতি এনামুল হক আলী, জেলা নির্বাহী সদস্য ও ছাতক পৌর সভাপতি মাওলানা জহির আহমদ, ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত, নির্বাহী সদস্য মাওলানা জহিরুল ইসলাম, ছাতক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জসীম উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা সভাপতি মাওলানা সুহেল আহমদ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার বার্ষিক অধিবেশন সম্পন্ন

Update Time : ০৩:১৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬