০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে নিত্যপ্রয়োজনিয় পণ্যের দাম বৃদ্ধির কারনে ৯০ হাজার টাকা জরিমানা
- Update Time : ০৮:৫১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা ভাইরাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনিয় পণ্যের দাম বৃদ্ধির কারনে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার সহকারী কর্মকর্তা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত ২৪ মার্চ মঙ্গলবার উপজেলার রানীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে পণ্যের দাম বৃদ্ধির কারনে ৯০ হাজার টাকা জরিমানা অাদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত রানীগঞ্জ বাজারের রাফি এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা, বিমল স্টোরকে ৩০ হাজার টাকা, কলিম স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।





























