সুনামগঞ্জে নিজ ঘরে এনসিপি নেতার গলায় ফাঁস
- Update Time : ০৪:০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শাহীন কাদিরের (৪৮) গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের নিজ বসতঘর থেকে তার লাশটি উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে। পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহীন কাদির বৃহস্পতিবার রাত আটটার দিকে বসতঘরের বারান্দার কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরে রাত সাড়ে আটটার দিকে খাবার খেতে পরিবারের সদস্যরা তাঁকে ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে দরজা না খোলায় একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে কক্ষের আড়ার সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরিবারের চিৎহকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়।
পরে ধর্মপাশা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁর লাশটি উদ্ধার করে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।




























