১১:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজত-এনসিপির ‘মহব্বত’ অটুট রাখার অঙ্গীকার

  • Update Time : ০২:৫৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইউনুছিয়ার সম্মানিত শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শনিবার সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ন্যাশনাল ওলামা এলায়েন্সের আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক প্রকৌশলী ফরহাদ সোহেল এবং এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) আবদুল্লাহ আল মাহমুদ জিহান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় নেতারা জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুহতামিম ও জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা মুবারাকুল্লাহ, জামিয়ার মুহাদ্দিস ও জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মারুফ কাসেমী, জেলা হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন আফতাবি এবং জেলা হেফাজতে ইসলামের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল হাফিজের সঙ্গে মতবিনিময় করেন। সাক্ষাৎকালে পারস্পরিক সৌহার্দ্য ও মহব্বত অটুট রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হেফাজত-এনসিপির ‘মহব্বত’ অটুট রাখার অঙ্গীকার

Update Time : ০২:৫৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ আগস্ট ২০২৬