শান্তিগঞ্জে ‘লিবাস ফ্যাশন’র উদ্বোধন
- Update Time : ১২:৩২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ বাজারের মহান মার্কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘লিবাস ফ্যাশন’। শুক্রবার (৬ নভেম্বর) বাদ আসর হাফিজ জাকওয়ান বিন আফসারের উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানে উপদেশমূলক বক্তব্য রাখেন হাফিজ জাকওয়ানের উস্তাদ, শায়খুল ইসলাম জামেয়ার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ ছালিম আহমদ কাসেমী। তিনি বলেন, “আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম ও সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। ব্যবসা তাঁদের সুন্নাহ। ব্যবসার ক্ষেত্রে সততা ও আমানতদারিতাই হলো মূল পুঁজি। হাফিজ জাকওয়ান এই এলাকার সর্বজনশ্রদ্ধেয় বরেণ্য আলেম খলিফায়ে ইমামবাড়ী শায়খ মাওলানা আফসার উদ্দিন (রহ.)এর সন্তান। তাই আপনারা তাঁকে সর্বাত্মক সহযোগিতা, পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে পাশে থাকবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শায়খে গাজিনগরী (রহ.)-এর সোহবতপ্রাপ্ত শায়খ মাওলানা ইসকন্দর আলী পার্বতীপুরী, জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ কালাশাহ, শায়খ মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, ক্বারী সিরাজুল ইসলাম জয়কলসী, মাওলানা আব্দুল হাই, মাওলানা ক্বারি বদরুল ইসলাম, মাওলানা আতীকুর রহমান, মুফতি মুনাজির আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার, মাওলানা রমজান হুসাইন, মাওলানা খলিলুর রহমান, আব্দুল মুছাব্বির, মাওলানা এনামুল হক, আব্দুশ শহীদ, বিশিষ্ট ব্যবসায়ী জানে আলম, মাওলানা জাহির আলী, শায়খুল ইসলাম জামেয়া সিলেটের ভাইস প্রিন্সিপাল মুফতি নোমান বিন আফসার, মাওলানা সাবির আহমদ, মাওলানা রুহুল আমীন শাহার, হাফিজ মাওলানা গিয়াস উদ্দিন, হাফিজ মাওলানা আলমগীর, মাওলানা শামসুদ্দিন, হাফিজ মাওলানা সাব্বির আহমদ, মাওলানা আব্দুর রকিব, মাওলানা বিন ইয়ামিন, মাওলানা সৈয়দ সাকিব আহমদ, মাওলানা ফাহাদ আহমদ, মাওলানা মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মুমিনুল হক, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা রায়হান আহমদ, মাওলানা আফাজ উদ্দিন, মাওলানা জুবায়ের আহমদ সাদী, শান্তিগঞ্জ আব্দুল মজিদ জামে মসজিদের ইমাম হাফিজ হাফিজুর রহমান আবু হানিফা, হাফিজ মাহমুদুল হাসান, মাওলানা হাফিজ মুশতাক আহমদ, মাওলানা হাফিজ আবু বকর সিদ্দিক, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা মাহমুদ, মাওলানা রেজওয়ান, মাওলানা আবদাল হোসেন ও মাওলানা সাজ্জাদ সহ সুনামগঞ্জের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট আলেম-উলামা, রাজনীতিবিদ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত অতিথিরা নতুন এই ব্যবসায়িক উদ্যোগের সফলতা কামনা করেন। পরিশেষে শায়খ মাওলানা ইসকন্দর আলী পার্বতীপুরী হুজুরের দুয়ার মাধ্যমে এই উদ্বোধনের শুভ সূচনা অনুষ্ঠান সম্পন্ন হয়।




























