০৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসপাতালের পথে খালেদা জিয়া
- Update Time : ০১:৫২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: গণতন্ত্রের মাতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন। বুধবার (২৩ জুলাই) রাত ১টা ১৮ মিনিটে তিনি বাসা থেকে বের হন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, ‘মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে।’





























