০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালের ডাস্টবিন থেকে এক নবজাতক শিশু উদ্ধার

  • Update Time : ০৫:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা :: হাসপাতালের ডাস্টবিন থেকে এক নবজাতক ছেলেকে উদ্ধার করা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতালের ডাস্টবিন থেকে এক নবজাতক ছেলেকে উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে হাসপাতালের উত্তর পাশ থেকে অ্যাম্বুলেন্স চালক মো: বাবু নবজাতককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে হাসপাতালে শিশু চিকিৎসকের পর্যবেক্ষণে আছে।

অ্যাম্বুলেন্স চালক মো: বাবু বলেন, আমি গাড়ি রাখার জন্য হাসপাতালের উত্তর দিকে যায়। এ সময় ডাস্টবিনে ভিতরে কান্নার আওয়াজ শুনতে পেয়ে আমি এগিয়ে গিয়ে দেখি একটি নবজাতক ছেলে কান্না করছে। তখন আমি ডাস্টবিন থেকে উদ্ধার করে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করি। বর্তমানে ডাক্তারের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।

এদিকে, এই ঘটনার খবর সর্বত্র ছড়িয়ে পড়লে উৎসুক জনতা নবজাতকটিকে এক নজর দেখতে সদর হাসপাতালে ভিড় জমায়। শিশুটিকে দত্তক নেয়ার জন্য বেশকিছু পরিবার এগিয়ে এসেছে। দত্তক নেয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় সদর থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক তদন্ত মো: জিয়াউল হক বলেন, বাচ্চাটি বর্তমানে হাসপাতালে শঙ্কামুক্ত ও চিকিৎসাধীন আছে। তাকে দত্তক নেয়ার জন্য অনেকেই এগিয়ে এসেছেন। আমরা বিষয়টি পরে বিবেচনা করব।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হাসপাতালের ডাস্টবিন থেকে এক নবজাতক শিশু উদ্ধার

Update Time : ০৫:০১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮