০১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর চতুর্থ বিয়েতে বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে আহত

  • Update Time : ১২:০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: একের পর এক বিয়ে করাই যেন তার নেশা। প্রথম বিয়ের পর আরো দুটি বিয়ে করার পর চতুর্থ বিয়েতে প্রথম স্ত্রী বাধা দেয়ায় তাকে পিটিয়ে গুরুতর জখম করেন স্বামী আল আমিন।

এ ঘটনায় শনিবার আল আমিনের প্রথম স্ত্রী সালমা বেগম বাদী হয়ে পটুয়াখালীর বাউফল থানায় একটি মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে পটুয়াখালীর বাউফল ইউনিয়নের হোসনাবাদ গ্রামে ঘটে এ ঘটনা।

দুই সন্তানের জননী সালমা বেগম জানান, তার স্বামী আল আমিন পেশায় অটোরিকশা চালক। তাদের বিয়ের বয়স প্রায় ১৩ বছর। ৫ বছর পূর্বে দ্বিতীয় বিয়ে করে আল আমিন। দ্বিতীয় বিয়ের ৪ বছর পর তৃতীয় বিয়ে করেন তিনি।

তিনি জানান, সম্প্রতি অপর এক মেয়ের সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত হন স্বামী। ওই মেয়েকে বিয়ে করতে চাইলে তাতে বাধা দেয় তার প্রথম স্ত্রী সালমা বেগম। আর এতে ক্ষিপ্ত হয়ে সালমা বেগমকে বেধড়ক পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেন আল আমিন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

স্বামীর চতুর্থ বিয়েতে বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে আহত

Update Time : ১২:০৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮