সৈয়দপুর গ্রামের বিশিষ্টজনদের সঙ্গে লন্ডনে শামীম কোরেশীর বৈঠক অনুষ্ঠিত
- Update Time : ১২:৪৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১ আগস্ট ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
মাশূক ইবনে আনিস, যুক্তরাজ্য থেকে :: বিশিষ্ট ব্যাংকার, জনতা ব্যাংকের প্রাক্তন জেনারেল ম্যানাজার, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের কৃতিসন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ শামীম আহমদ কোরেশীর যুক্তরাজ্যে সংক্ষিপ্ত সফর উপলক্ষে মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টায় ইস্ট লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টে মুহাম্মদ মুজাক্কির হোসেন আবদুল হকের সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজসেবক মল্লিক শাকুর ওয়াদুদে’র পরিচালনায় এক প্রীতি সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়। মুহাম্মদ তারিফ আহমদ ও কামরুল ইসলামে’র সার্বিক তত্ত্বাবধানে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওত করেন মাওলানা সৈয়দ ফারুক আহমেদ চৌধুরী। শামীম আহমেদ কোরেশির আগমনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও সিলেট সরকারি এমসি কলেজের প্রাক্তন সৈয়দপুরে’র কৃতি ছাত্রদের এই মিলনমেলায় বিগত শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন লন্ডনে অবস্থানরত বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সর্বজনাব সৈয়দ নাহাস পাশা, সৈয়দ শাহীন, কামাল কোরেশী, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সৈয়দ মুহাদ্দিস আহমেদ, সৈয়দ আবুল কাশেম, মল্লিক শাকুর ওয়াদুদ, মুজাককির হোসেন আব্দুল হক, মাশূক ইবনে আনিস, মুহাম্মদ তারিফ আহমদ, দিলু নাসের, সৈয়দা রেখা ফারুক, সৈয়দ ফারুক হোসেন চৌধুরি, শাহ আলম কোরেশি, এমদাদ আলী, সৈয়দ সুমন, সৈয়দ জিয়াউল ইসলাম, কামরুল ইসলাম, রফিকুল হাসান হিরণ প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, সৈয়দা ফরিদা ইয়াসমিন শিপা, উবায়দা সুলতানা শাহীন,নাজমুন নাহার ওয়াদুদ নাজু, সৈয়দা শোভা কাশেম প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বিশিষ্ট ব্যাংকার শামীম আহমেদ কোরেশী তাঁর বক্তব্যে বলেন, আজকের এই আয়োজন আমার জীবনে এক স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে, আমি সংক্ষিপ্ত সফরে এসে এই ব্যস্ততম নগরীর আমার আত্মীয়-স্বজন ও সিনিয়র জুনিয়রদের আন্তরিকতায় আমি অভিভূত। তিনি বলেন, আপনারা আজ যুক্তরাজ্যে বসবাস করলেও আপনারাই আমাদের গ্রাম তথা আমাদের এলাকার নতুন প্রজন্মের আইডল, কারণ ; আপনাদের মাধ্যমেই আমাদের সমাজ শিক্ষাধিক্ষায় সর্বক্ষেত্রে আজ উন্নতি সাধন করছে। অনুষ্ঠানে সিলেট এমসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মরহুম সালেহ আহমেদ রানু, বিশিষ্ট সমাজচিন্তক ফয়জুল হক মনি মনি হক ও অন্যান্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার মাধ্যমে সভার কাজ সমাপ্ত হয়। পরে সকলেই ভোজসভায় অংশগ্রহণ করেন।


















