সুনামগঞ্জে লিখনী সাহিত্য সংসদের দিনব্যাপী লেখালেখি কর্মশালা সম্পন্ন
- Update Time : ০১:২৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জে লিখনী সাহিত্য সংসদের উদ্যোগে তরুণদের নিয়ে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে দিনব্যাপী লেখালেখির এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাহবুবুল হক সালমানের সঞ্চালনায় ও মাওলানা মুতিউর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন আবিম’স ভাষা শিক্ষা কোর্স ঢাকার পরিচালক আইয়ুব বিন মঈন, ছড়াসম্রাট জগলুল হায়দার, দৈনিক সময়ের আলো পত্রিকার সহকারী সম্পাদক মাওলানা আমিন ইকবাল। এতে শতাধিক প্রশিক্ষণার্থী বিপুল আগ্রহে কর্মশালায় অংশ নেন। প্রশিক্ষণ শেষে পুরস্কার ও প্রশংসাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশিষ্ট কবি নুর-ই-সাত্তার, কবি মাওলানা সাজিদুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা ইমদাদুল হক হাসারচরী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আবুল কালাম আজাদ, সাংবাদিক মাওলানা আব্দুল বাছির সরদার, মাওলানা আব্দুল ওয়াদুদ নোমান, মাওলানা কয়েছ আহমদ,মাওলানা আখলাক আহমদ, রব্বানী রউফ, মাওলানা রায়হান বিন মুরশিদ, মাওলানা রিয়াজ বিন আব্দুল গণী, মাওলানা শামীম আহমদ, মুফতি মানসূর আহমদ প্রমুখ।




























