০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে খেলাফত মজলিসের মাসিক নির্বাহী সভা অনুষ্ঠিত
- Update Time : ১১:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মাসিক নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বাদ জুহর জেলা শহরস্থ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত মাসিক নির্বাহী সভায় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসে সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, মাওলানা ছদরুল আমীন, মোঃ মোস্তফা কামাল, সহ-সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম, আখতার হুসাইন আতিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ জাবেদ, নির্বাহী সদস্য মাওলানা মঈনুল হক, মাওলানা জসীম উদ্দিন প্রমূখ। বৈঠকে তরবিয়তি মজলিস আয়োজন ও কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়।




























