১০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হিফজুল কোরআন প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার বিতরণ

  • Update Time : ০৯:৫৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সালের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা পরিচালনা করেন রায়পুর এম ইসলামিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ক্বারী মুরছালিন বিন ইসমাইল। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন উত্তর কেরোয়া আল আমিন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ফরহাদ হাসান। বিজয়ী হিসেবে তিনি স্বর্ণপদকের পাশাপাশি নগদ ১৫ হাজার টাকা পুরস্কার পান। দ্বিতীয় স্থান অর্জন করেন রায়পুর দারুল কুরআন ইসলামিয়া একাডেমির শিক্ষার্থী ওমর ফারুক। তিনি স্বর্ণপদক ও নগদ ১০ হাজার টাকা পুরস্কার লাভ করেন। এ ছাড়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারীর জন্য রৌপ্যপদক ও নগদ সাত হাজার টাকা পুরস্কার নির্ধারণ করা হয়। চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। পবিত্র কোরআন হিফজে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং কোরআনের শিক্ষা ও চর্চা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

হিফজুল কোরআন প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার বিতরণ

Update Time : ০৯:৫৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬