০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : ০৪:২১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকের জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এক অভিযান চালিয়ে ১৩০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ তদন্ত কেন্দ্রের একটি আভিযানিক দল শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে জাউয়া গ্রামের কয়ছর আহমদ (৩২) ও আলী হোসেন (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে জাউয়া বাজারের জিকির আলী সুপার মার্কেট থেকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি কয়ছর আহমদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। আসামিদের মাদক মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update Time : ০৪:২১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬