০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকচাপায় যুবক নিহত, আহত ২
- Update Time : ০৫:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সিলেটে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকচাপায় জুয়েল আহমদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা সোয়া ২টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ফেঞ্চুগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলে (সিলেট-ল-১১-৫৭১০) করে যাচ্ছিলেন জুয়েল। তার সাথে ছিলেন রানা ও হোসাইন নামের আরো দুই যুবক। পারাইরচকে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক (সিলেট-ট-১১-০৬৫৭) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জুয়েল। আহত রানা ও হোসাইনকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে, দুর্ঘটনার পর ট্রাকচালক আবুল হোসেনকে আটক করা হয়েছে। তিনি সুনামগঞ্জেরর ছাতক উপজেলার মোতাহির হুসেনের ছেলে বলে জানা গেছে।





























