সিলেটে ছাত্র মজলিস মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত
- Update Time : ১১:২২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় সিলেট নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সুলেমান হলে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নব-নির্বাচিত মুহতারাম কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া হোসাইন জাকির। সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি জুনায়েদ আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি এবাদুর রহমান ও সিলেট পশ্চিম জেলা সভাপতি গোলাম কিবরিয়া এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশের শুরুতে দারসুল কুরআন পেশ করেন খেলাফত মজলিস সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিসুর রহমান। সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সিলেট মহানগর ও শাবিপ্রবির সভাপতি এবং সিলেট পূর্ব ও পশ্চিম জেলার মনোনীত সভাপতির নাম ঘোষণা করেন সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার জাকারিয়া হোসাইন জাকির।
ছাত্র মজলিস সিলেট মহানগর সদস্যদের প্রত্যক্ষ ভোটে সিলেট মহানগর সভাপতি নির্বাচিত হন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য মুহিবুর রহমান রায়হান ও সেক্রেটারি মনোনীত হন আব্দুল বাসিত, শাবিপ্রবি সভাপতি নির্বাচিত হন জুনায়েদ আহমদ ও সেক্রেটারি মনোনীত হন আশরাফুল ইসলাম শান্ত, সিলেট পূর্ব জেলা সভাপতি মনোনীত হন এবাদুর রহমান ও সেক্রেটারি মনোনীত হন মিনহাজুল হক রিফাত, সিলেট পশ্চিম জেলা সভাপতি মনোনীত হন গোলাম কিবরিয়া ও সেক্রেটারি মনোনীত হন জামিল আহমদ।
নির্বাচিত/মনোনীত সভাপতিদের শপথ বাক্য পাঠ করান সমাবেশের প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার জাকারিয়া হোসাইন জাকির।
সমাবেশের সমাপনী অধিবেশনে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান’র সভাপতিত্বে ও শাবিপ্রবি শাখা সভাপতি জুনায়েদ আহমদ , সিলেট পূর্ব জেলা সভাপতি এবাদুর রহমান ও সিলেট পশ্চিম জেলা সভাপতি গোলাম কিবরিয়া এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া হোসাইন জাকির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রিন্সিপাল মাওলানা জয়নুল ইসলাম, সাবেক সেক্রেটারি জেনারেল মো: সাইফুর রহমান খোকন, হাফিজ মাওলানা খালেদ আহমদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, প্রাক্তন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাও. নেহাল আহমদ, কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক এইচ এম শাহাব উদ্দিন, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট- ময়মনসিংহ জোন তত্ত্বাবধায়ক মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান,মো: মিজানুর রহমান, সাবেক শাবিপ্রবির সভাপতি ও অংকুর সিলেট এর পরিচালক খসরুল আলম, সাবেক শাবিপ্রবি সভাপতি শেখ হোসাইন আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সেক্রেটারি আব্দুল বাসিত, সদ্য সাবেক মহানগর সেক্রেটারি সাজিদুর রহমান, পূর্ব জেলা সেক্রেটারি মিনহাজুল হক রিফাত, পশ্চিম জেলা সেক্রেটারি জামিল আহমদ, শাবিপ্রবি সেক্রেটারি আশরাফুল ইসলাম শান্ত প্রমুখ।




























