জগন্নাথপুরে মজলিসের নির্বাহী সভা, সিলেটে মামুনুল হকের নাগরিক সমাবেশ সফল করার আহ্বান
- Update Time : ১২:১৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার মাসিক নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ২টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মুনঈম শাহিন কামালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আকমল হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম বলেন, আগামী স্থানীয় নির্বাচনে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। একই সঙ্গে আগামী ১১ অক্টোবর সিলেট রেজিস্ট্রারি মাঠে সংগঠনের আমীর আল্লামা মামুনুল হকের আগমন উপলক্ষে আয়োজিত নাগরিক সমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। নির্বাহী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা নুরুজ্জামান, মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, মাওলানা সানাওয়ার আলি, মাওলানা আব্দুল কদ্দুস, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা রিয়াজুদ্দিন রাজু, মাওলানা আঙ্গুর আলী, মাওলানা উমর ফারুক, ওলিউর রহমান চান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তারেক আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মাসরুর আহমদ খান, মাওলানা সুহাইল আমিন ও মাওলানা মাহফুজুল আলম শামরান, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফয়জুল মুরসালিন ও সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা কাওছার আহমদ চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামছুল ইসলাম ও সহ-সমাজকল্যাণ সম্পাদক ডা. মুহিবুর রহমান, অফিস সম্পাদক মাওলানা শামীম আহমদ, নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা হাবীব আল মুনসুর, মাওলানা আমীর আলী প্রমূখ। সভায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠক থেকে আগামী স্থানীয় নির্বাচনে সাংগঠনিকভাবে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে এবং সংগঠনের হাতকে শক্তিশালী করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলার সহ-সভাপতি মাওলানা নুরুজ্জামান।




























