সিলেটের এডিসি শহীদুল ইসলাম চৌধুরী সংবর্ধিত
- Update Time : ০২:৫৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহীদুল ইসলাম চৌধুরী বলেছেন, সরকারী দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই ছিলো আমার মূল লক্ষ্য।
সিলেটে যতদিন ছিলাম আমি সকলের ভালোবাসাই অর্জন করেছি। এ ঋণ শোধ হবার নয়।
তিনি মঙ্গলবার দুপুরে পদোন্নতি লাভ করে উপ-সচিব হয়ে বদলী উপলক্ষে শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরী এডভোকেট ও বন্দরবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মীর এম.এ খালিক মন্টুর উদ্যোগে আয়োজিত অনাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মতছির আলী, আয়োজক অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরী এডভোকেট, মীর এম.এ খালিক মন্টু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ পাকির আলী, মোঃ আব্দুস সাত্তার, জিতেন গোস্বামী, ওলিউর রহমান ড্যানি, ইলিয়াস আলী, বেলাল আহমদ, পিকে দাস মল্লিক প্রমুখ। দোয়া পরিচালনা করেন মোঃ আব্দুস সাত্তার।
শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুল, মানপত্র ও উপহার প্রদান করেন আয়োজকবৃন্দ। বিজ্ঞপ্তি




























