০৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মেয়রকে এলোপাতাড়ি কুপিয়ে বাসায় ডাকাতি

  • Update Time : ০২:২০:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারি ২০২২
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: অস্ত্রের মুখে জিম্মি করে নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল হককে এলোপাতাড়ি কুপিয়ে তার বাসায় ডাকাতি করেছে সংঘবদ্ধ ডাকাত দল। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঘোড়াশাল পাইকসা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। মেয়রের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ৫-৬ জনের একটি ডাকাত দল বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের লোকজনদের জিম্মি করে ফেলে। ডাকাতরা বাসার জিনিসপত্র ভেঙে এক লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে তাদের এলোপাতাড়ি কোপে মেয়র শরীফুল হক মারাত্মক জখম হন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঘোড়াশাল রৌশন জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, এ ঘটনার সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সাবেক মেয়রকে এলোপাতাড়ি কুপিয়ে বাসায় ডাকাতি

Update Time : ০২:২০:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারি ২০২২