সাংবাদিক রাজু’র ভগ্নিপতির মৃত্যুতে বিশ্বনাথ প্রেসক্লাবের শোক
- Update Time : ০৮:২৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুলাই ২০১৮
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি ও অলনাইল পোর্টাল বিশ্বনাথ বিডি’র সম্পাদক তজম্মুল আলী রাজুর ভগ্নিপতি এবং উপজেলার কর্মকলাপতি মাধবপুর (কাজিবাড়ি) গ্রামের প্রবীণ মুরব্বী বদরুজ্জামান দুলালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
শোক প্রকাশকারীরা হলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, সদস্য মাওলানা শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল মিয়া, মো. আবুল কাশেম। এদিকে পৃথক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।





























