০৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না : মুহিবুর রহমান মানিক এমপি

  • Update Time : ০৮:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না। সাংবাদিকরাই মানুষের সুখ-দুঃখ, সরকারের উন্নয়ন-অগ্রগতিসহ সমাজে ঘটে যাওয়া সকল অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে তা জনসন্মুখে তুলে ধরেন। যার মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হয়। এই সমাজে অপসাংবাদিকতার ও ছড়াছড়ি রয়েছে। এ সব থেকে নিজেকে মুক্ত করে স্বচ্ছ-নিরপেক্ষ সংবাদ পরিবেশের মাধ্যমে সমাজ উন্নয়নের কাজে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। তিনি বলেন, শুধু সভা- সমাবেশের সংবাদ নিয়ে ব্যস্থ থাকলে চলবে না, সরকারের উন্নয়ন গুলো জনসন্মুখে তুলে ধরতে হবে। পাশা-পাশি এ অঞ্চলের মানুষের দুঃখ- দুর্দশার বিষয় নিয়ে রিপোর্ট করা প্রয়োজন। ছাতকের প্রাচীন যোগাযোগ ব্যবস্থা রেলপথ নিয়ে ষড়যন্ত্র চলছে। বিভিন্নকারনে আমাদের অর্থনৈতিক অঞ্চলটিও আজ হাতছাড়া হয়ে গেছে। একটি গোষ্টি মানুষের রক্ত চুষে খাচ্ছে। এ সব বিষয়ে চলতে হবে সাংবাদিকদের কলম। ছাতক অনলাইন প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠা দিবসে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহষ্পতিবার শহরের রওশন কমপ্লেক্সে ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি শাকির আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলিউর রহমান অলির পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফি চৌধুরী বাবু, ছাতক ডিগ্রি কলেজের
প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, এড, ছায়াদুর রহমান। বক্তব্য রাখেন, সাজ্জাদুর রহমান, রুহুল আমিন, সামছু মিয়া, তাজান্মুল হক রিপন প্রমুখ। সভায় ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, আবুবকর সিদ্দিক, জাবার পরিচালক জাহাঙ্গীর আলম, মোশাহিদ আলী, সাবেক চেয়ারম্যান কাজি আনোয়ার মিয়া, মিনহাজ তাপস, শহিদুল ইসলাম, ইশতিয়াক তানভীরসহ সাংবাদিক ও অনলাইন প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না : মুহিবুর রহমান মানিক এমপি

Update Time : ০৮:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২