০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় দেওয়া হবে না: অ্যাডভোকেট জুবায়ের

  • Update Time : ০৩:২৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২ আগস্ট ২০২৬
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জুলাই বিপ্লবের শহীদদের ত্যাগের মর্যাদা রক্ষা এবং ন্যায়বিচার ও সাম্যভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াত আপসহীন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে বর্তমান সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না। এই দেশে নতুন করে কোনো দল বা গোষ্ঠীকে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ দেওয়া হবে না। শনিবার (১ আগস্ট) বাদ আসর সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এক বিশাল গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে নগরীর ঐতিহাসিক কোর্টপয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জুবায়ের বলেন, ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দলের কৃতিত্ব নয়, এটি ছাত্র-জনতার সম্মিলিত ত্যাগের ফসল। তৎকালীন ফ্যাসিস্ট সরকার এই বিপ্লব ঠেকাতে ১ আগস্ট জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছিল। কিন্তু আমরা মাথা নত করিনি। অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, গণঅভ্যুত্থানের পর নতুন সরকার ক্ষমতায় এলেও জাতি কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পাচ্ছে না। জুলাই সনদ উপেক্ষা এবং গণভোটের রায় বাতিলের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, বিএনপি অন্তর্বর্তীকালীন সময়ে ঐক্যের অঙ্গীকার করলেও ক্ষমতায় গিয়ে তারা জুলাই সনদ থেকে সরে দাঁড়িয়েছে। অবিলম্বে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। সংস্কার ইস্যুতে কোনো টালবাহানা সহ্য করা হবে না। শীঘ্রই ১১ দলীয় ঐক্যের ব্যানারে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান এবং অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন। সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম সরকারের সমালোচনা করে বলেন, ক্ষমতায় যাওয়ার ৫ মাসে এই সরকার জাতিকে কেবল দুর্ভোগ উপহার দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। গ্যাস সংকট ও ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। রাস্তাঘাট সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেই। অবিলম্বে জনদুর্ভোগ লাঘব করে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন, ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু, শ্রমিক নেতা আবদুল্লাহ আল ফারুক, শাহপরান পশ্চিম থানা আমীর রফিকুল ইসলাম মজুমদার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আজিজুল ইসলাম। সমাবেশ ও গণমিছিলে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনতা অংশ নেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় দেওয়া হবে না: অ্যাডভোকেট জুবায়ের

Update Time : ০৩:২৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২ আগস্ট ২০২৬